News & Event

06
May 26

ক্রীড়াবান্ধব পরিবেশে গড়ে উঠবে ঐক্য, শৃঙ্খলা ও মানবিকতার নতুন সংস্কৃতি --- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

VIEW
04
May 26

২০২৫–-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ইবিতে শুরু ৭ জুন থেকে

VIEW
03
May 26

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল

VIEW
08
Apr 26

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত/ উত্তীর্ণ ৬০.৫০ শতাংশ, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়েছেন মিজানুর রহমান

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
26
Mar 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
04
Mar 26

ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ এর শুভ উদ্বোধন

VIEW
24
Feb 26

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে

VIEW
22
Feb 26

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন

VIEW

গবেষণার মাধ্যমে ইসলামের প্রায়োগিক বিধানগুলোর কল্যাণ জনসম্মুখে তুলে ধরতে হবে

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন,গবেষণার মাধ্যমে ইসলামের প্রায়োগিক বিধানগুলোর কল্যাণ জনসম্মুখে তুলে ধরতে হবে। রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ল’ রিসার্চ অডিটোরিয়াম-এ বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে ‘এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্টাডিজ’ শীর্ষক ১০ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৩১ জানুয়ারি, শনিবার। তিনি বলেন, ইসলামি জ্ঞান ও গবেষণায় আধুনিক গবেষণা পদ্ধতির প্রয়োগ বর্তমান সময়ের একটি অনিবার্য দাবি। আর্থ-সামাজিক বাস্তবতায় ইসলামের কার্যকর প্রয়োগ, জ্ঞানের জগতে নতুন জ্ঞান সৃজন, মানবতার কল্যাণ এবং একাডেমিক ক্ষেত্রে প্রবন্ধ, এম.ফিল ও পিএইচডি অভিসন্দর্ভ রচনায় এই কোর্সটি অসামান্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, “ইসলামি আইন তথা শরিয়ার প্রায়োগিক কার্যকারিতা ও সর্বজনীন কল্যাণ মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হলে তাত্ত্বিক ও প্রায়োগিক গবেষণাকে আরও জোরদার করতে হবে। গবেষণার মাধ্যমেই ইসলামি আইন সম্পর্কে বিদ্যমান ভুল ধারণা দূর করা সম্ভব।” ইসলামি ও আরবি বিষয়ে গবেষণায় আগ্রহী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী, পাশাপাশি এম.ফিল ও পিএইচডি গবেষকদের অংশগ্রহণে পরিচালিত হয় কোর্সটি। ১০ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে গবেষণার মৌলিক ধারণা, গবেষণা প্রবন্ধ রচনার কৌশল, একাডেমিক প্রকাশনা প্রক্রিয়া এবং গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল) প্রণয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। দেশি ও বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও গবেষকবৃন্দ এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। কোর্স পরিচালক ড. মোহাম্মদ নাছের উদ্দিন-এর তত্ত্বাবধানে এবং সেন্টারের নির্বাহী পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টারের জেনারেল সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কোর্সের কো-অর্ডিনেটর ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানি।
 
*******
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman