News & Event

12
May 26

সাইন্স ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট

VIEW
12
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ফেস্টিভ্যাল উদ্বোধন

VIEW
06
May 26

ক্রীড়াবান্ধব পরিবেশে গড়ে উঠবে ঐক্য, শৃঙ্খলা ও মানবিকতার নতুন সংস্কৃতি --- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

VIEW
04
May 26

২০২৫–-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ইবিতে শুরু ৭ জুন থেকে

VIEW
03
May 26

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল

VIEW
08
Apr 26

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত/ উত্তীর্ণ ৬০.৫০ শতাংশ, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়েছেন মিজানুর রহমান

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
26
Mar 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
04
Mar 26

ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ এর শুভ উদ্বোধন

VIEW

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ফেস্টিভ্যাল উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী বিজ্ঞান ফেস্টিভ্যাল শুরু হয়েছে। আজ (১১ মে) এ মেলার উদ্ধোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাকীব মোহাম্মদ নসরুল্লাহ ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকৃব আলী, প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহা: শাহজাহান আলী।ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাকীব মোহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষই একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার আগ্রহ সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় গবেষণা ও সৃজনশীল কার্যক্রমকে উৎসাহ দিয়ে আসছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বিজ্ঞান মেলা শুধু প্রতিযোগিতার ক্ষেত্র নয়, এটি নতুন সম্ভাবনা আবিষ্কারেরও একটি প্ল্যাটফর্ম।”
পরে তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
 
পূবালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ডিএমডি শাহনেওয়াজ খান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কিউরেটর আবু হানিফসহ পূবালী ব্যাংক পিএলসি ও কুষ্টিয়া শাখার কর্মকর্তাবৃন্দ।
 
---
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ছবি : শেখ আবু সিদ্দিক