News & Event

06
Sep 26

খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

VIEW
06
Sep 26

Islamic University explores Chinese language education, academic cooperation

VIEW
06
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় সব ধর্মের সম্মান, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল : ভাইস চ্যান্সেলর

VIEW
01
Sep 26

ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, পদাধিকার বলে রয়েছেন ইবি ভাইস চ্যান্সেলর

VIEW
31
Aug 26

ইবি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক প্রকাশ

VIEW
30
Aug 26

ইবি অর্থ ও হিসাব বিভাগের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যুতে উপাচার্যের শোক

VIEW
29
Aug 26

অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

VIEW
26
Aug 26

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

VIEW
25
Aug 26

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার ইবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

VIEW
23
Aug 26

ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনেও ইবি উপাচার্যের অংশগ্রহণ, বিকেলে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

VIEW

অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। আজ শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, ‘রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ২৯ আগস্ট পূর্বাহ্ন থেকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমানকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’ আদেশে আরও বলা হয়, অধ্যাপক ড. মো. আতিকুর রহমান বিধি মোতাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. মো. মনজুরুল হককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে, উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান দুপুর ১:০০ টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক ড . মোঃ এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী এবং সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক-এর উপস্থিতিতে নতুন নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)-কে নির্ধারিত চেয়ারে বসিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন।
 
এ সময় নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আস্থা রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "রেজিস্ট্রার অফিস বিশ্ববিদ্যালয়ের নার্ভ সেন্টারের মতো, যেটি হওয়া উচিত দক্ষতা, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবা প্রদানের একটি প্রতীক।" এই প্রতিষ্ঠানটি যেন সর্বোত্তম সেবা প্রদানে কাজ করে যেতে পারে সে-লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩