News & Event

17
Aug 26

শিক্ষা কার্যক্রম পরিদর্শনে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ইবি উপাচার্য

VIEW
17
Aug 26

জাপানি প্রতিনিধি দলের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

VIEW
15
Aug 26

প্রয়াত প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

VIEW
13
Aug 26

Vice-Chancellor Initiates Talks on 2+2 Programme with Japanese Academic Institutions

VIEW
13
Aug 26

ইবি উপাচার্যের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

VIEW
13
Aug 26

ইবিতে ইআরপি সিস্টেম স্থাপনে কারিগরি সহায়তা দিতে কুয়েটের ৩ বিশেষজ্ঞ কর্মকর্তা, ভিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

VIEW
13
Aug 26

ইবি লোক প্রশাসন বিভাগে সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান/ পরীক্ষায় নকল রোধ ও ফলাফলের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইবি উপাচার্যের

VIEW
12
Aug 26

ইবিতে ‘শেপিং আওয়ার ফিউচার: প্রিপেয়ারিং আওয়ারসেলভস টু থ্রাইভ ইন দ্য ইরা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত/ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান ইবি ভিসির

VIEW
05
Aug 26

ইবির জুলাই ৩৬ হলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইবিতে 'জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান'-এর ২য় বার্ষিকী পালনে শহীদ আনাসের চিঠির ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

VIEW

শিক্ষা কার্যক্রম পরিদর্শনে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ইবি উপাচার্য

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন আকস্মিক পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান । আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ১১:৩০ মিনিটে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুস শাহীদ মিয়া তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপাচার্য অনুষদ ভবনের বিভিন্ন শ্রেণিকক্ষে যান এবং অ্যাকাডেমিক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। ক্লাসগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাযথভাবে অনুষ্ঠিত হচ্ছে কিনা, তা সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলে যাচাই করেন এবং তাদের সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষাদান কার্যক্রমের গুণগত মান বাড়ানো এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩