News & Event

13
Aug 26

ইবিতে ইআরপি সিস্টেম স্থাপনে কারিগরি সহায়তা দিতে কুয়েটের ৩ বিশেষজ্ঞ কর্মকর্তা, ভিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

VIEW
13
Aug 26

ইবি লোক প্রশাসন বিভাগে সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান/ পরীক্ষায় নকল রোধ ও ফলাফলের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইবি উপাচার্যের

VIEW
12
Aug 26

ইবিতে ‘শেপিং আওয়ার ফিউচার: প্রিপেয়ারিং আওয়ারসেলভস টু থ্রাইভ ইন দ্য ইরা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত/ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান ইবি ভিসির

VIEW
05
Aug 26

ইবির জুলাই ৩৬ হলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইবিতে 'জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান'-এর ২য় বার্ষিকী পালনে শহীদ আনাসের চিঠির ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পিতার মৃত্যুতে উপাচার্যসহ প্রশাসনের শোক

VIEW
03
Aug 26

ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ইবি উপাচার্যের

VIEW
02
Aug 26

ইবিতে বর্ণাঢ্য আয়োজনে কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ

VIEW
30
Jul 26

জুলাই ৩৬ গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী পালন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
30
Jul 26

১ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম, প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী

VIEW

ইবিতে ইআরপি সিস্টেম স্থাপনে কারিগরি সহায়তা দিতে কুয়েটের ৩ বিশেষজ্ঞ কর্মকর্তা, ভিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সিস্টেম স্থাপনের জন্য কারিগরি সহায়তা এবং সরেজমিন পরিদর্শনের লক্ষ্যে রিসোর্স পার্সন হিসেবে মনোনীত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ কর্মকর্তা মঙ্গলবার (১১ আগস্ট, ২০২৬) সকালে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মনোনীত রিসোর্স পার্সনগণ হলেন, কুয়েট -এর আইসিটি সেল এন্ড সেন্ট্রাল কম্পিউটার সেন্টার-এর সিস্টেম এনালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবু হানিফ শেখ, সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোঃ নাজিম উদ্দিন এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মোঃ আবুল কাশেম। ভিসি অফিসের সভাকক্ষে এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী, আইসিটি সেল-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩