News & Event

06
Sep 26

খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

VIEW
06
Sep 26

Islamic University explores Chinese language education, academic cooperation

VIEW
06
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় সব ধর্মের সম্মান, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল : ভাইস চ্যান্সেলর

VIEW
01
Sep 26

ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, পদাধিকার বলে রয়েছেন ইবি ভাইস চ্যান্সেলর

VIEW
31
Aug 26

ইবি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক প্রকাশ

VIEW
30
Aug 26

ইবি অর্থ ও হিসাব বিভাগের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যুতে উপাচার্যের শোক

VIEW
29
Aug 26

অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

VIEW
26
Aug 26

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

VIEW
25
Aug 26

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার ইবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

VIEW
23
Aug 26

ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনেও ইবি উপাচার্যের অংশগ্রহণ, বিকেলে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

VIEW

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

 
কর্তৃপক্ষের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় থিওলজি অনুষদের উত্তর গেট থেকে এক বর্ণাঢ্য মোবারক র‌্যালি বের করা হয়। পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা এবং বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন এবং উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: সেকান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো: ইদ্রিস আলী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে বলেন, তাঁর সমগ্র জীবন ছিল মানবতা ও আল্লাহর প্রতি নিবেদিত, যা সকল ধর্মের মানুষের কাছেই অনুকরণীয়। উম্মত হিসেবে তাঁর আদর্শ ধারণ ও প্রচারের দায়িত্ব বর্তমান প্রজন্মের ওপর বর্তায় বলে তিনি মন্তব্য করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদকে গবেষণায় দেশের শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, কুরআন-সুন্নাহর শিক্ষাকে মানুষের কাছে সহজ ও প্রাণবন্তভাবে পৌঁছে দেওয়াও একটি গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন, যাঁর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হয়েছিল। এ সময় তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশে নীতি-নৈতিকতা ও মূল্যবোধের সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
 
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো: ইদ্রিস আলী সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় ঘটিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে উপাচার্যের নেতৃত্বকে সমর্থনের আহ্বান জানান। তিনি বলেন, ইসলামকে সঠিকভাবে অনুধাবনের জন্য সাধারণ ও আধুনিক ইসলামী শিক্ষার মেলবন্ধন ঘটানো অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠাকালীন আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে বর্তমান উপাচার্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এই রূপান্তরের ইতিবাচক প্রতিফলন ইতিমধ্যে ক্যাম্পাসে দেখা যাচ্ছে। সিরাত বক্তা হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শের ওপর আলোচনা করেন আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.খ.ম. ওয়ালী উল্লাহ, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের হাফেজ আবু নোমান মো: এরশাদ উল্লাহ এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কাউছার মো: বাকী বিল্লাহ। আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩