News & Event

06
Sep 26

খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

VIEW
06
Sep 26

Islamic University explores Chinese language education, academic cooperation

VIEW
06
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় সব ধর্মের সম্মান, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল : ভাইস চ্যান্সেলর

VIEW
01
Sep 26

ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, পদাধিকার বলে রয়েছেন ইবি ভাইস চ্যান্সেলর

VIEW
31
Aug 26

ইবি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক প্রকাশ

VIEW
30
Aug 26

ইবি অর্থ ও হিসাব বিভাগের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যুতে উপাচার্যের শোক

VIEW
29
Aug 26

অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

VIEW
26
Aug 26

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

VIEW
25
Aug 26

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার ইবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

VIEW
23
Aug 26

ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনেও ইবি উপাচার্যের অংশগ্রহণ, বিকেলে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

VIEW

ইবিতে "Intellectual Property Management and Research Commercialization" শীর্ষক কর্মশালা

 
 
ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবোরেশনে কমিটি গঠন, আগামী মাসে অনুষ্ঠান: ইবি উপাচার্য
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের গবেষণা ও জীবনমুখী করে তোলা এবং তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই দেশের জনসংখ্যাকে প্রকৃত জনসম্পদে রূপান্তর করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। মেধার সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ ও সমাজকে উপকৃত করাই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ বলে মন্তব্য করে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া শিক্ষার্থীদের কেবল সনদনির্ভর না রেখে হাতে-কলমে কাজের সুযোগ তৈরির লক্ষ্যে আগামী মাসের শুরুতেই বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের একটি সংযোগমূলক অনুষ্ঠান আয়োজনের কথা জানান উপাচার্য। তিনি বলেন, ইন্ডাস্ট্রি ও ইউনিভার্সিটির কোলাবোরেশন বিষয়ে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী মাসের প্রথম দিকেই এ বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্প-প্রতিষ্ঠানের সম্পর্ক এবং শিক্ষার্থীদের সঙ্গে একটি মেলবন্ধন তৈরির কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের অধীন উপ-প্রকল্প "Establishing Research Coordination and Technology Transfer Office (RCTTO)"-এর আয়োজনে আজ বুধবার (১৯ আগস্ট) ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০১ নম্বর কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া "Intellectual Property (IP) Management and Research Commercialization" শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
পরীক্ষা ব্যবস্থাকে সামগ্রিকভাবে একটি কাঠামোর আওতায় আনতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে জানিয়ে উপাচার্য আরও বলেন, এর মাধ্যমে ফলাফল প্রস্তুতকরণ প্রক্রিয়া দ্রুততর করে শিক্ষার্থীদের সেবার ক্ষেত্রে একটি গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী। রিসোর্স পারসন হিসেবে মূল বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন HEAT উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ। সঞ্চালনায় ছিলেন সহকারী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ। ওয়ার্কশপের টেকনিক্যাল সেশনে রিসার্চ থেকে মার্কেট পর্যন্ত পুরো জার্নি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা প্রদান করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩