News & Event

06
Sep 26

খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

VIEW
06
Sep 26

Islamic University explores Chinese language education, academic cooperation

VIEW
06
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় সব ধর্মের সম্মান, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল : ভাইস চ্যান্সেলর

VIEW
01
Sep 26

ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, পদাধিকার বলে রয়েছেন ইবি ভাইস চ্যান্সেলর

VIEW
31
Aug 26

ইবি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক প্রকাশ

VIEW
30
Aug 26

ইবি অর্থ ও হিসাব বিভাগের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যুতে উপাচার্যের শোক

VIEW
29
Aug 26

অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

VIEW
26
Aug 26

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

VIEW
25
Aug 26

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার ইবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

VIEW
23
Aug 26

ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনেও ইবি উপাচার্যের অংশগ্রহণ, বিকেলে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

VIEW

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার ইবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

 
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ২৬ আগস্ট, বুধবার বেলা ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনী ও আদর্শের ওপর বিশদ আলোচনা করা হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: সেকান্দার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: এমতাজ হোসেন এবং মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: ইদ্রিস আলী। আলোচনা সভায় ‘সিরাত বক্তা’ হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন অধ্যাপক ড.আ.খ.ম.ওয়ালী উল্লাহ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ; অধ্যাপক হাফেজ আবু নোমান মো: এরশাদ উল্লাহ, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং অধ্যাপক ড. কাউছার মো: বাকী বিল্লাহ, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। সভাপতিত্ব করবেন ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক এবং থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সেকান্দার আলী। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩