News & Event

27
Jul 26

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অংশগ্রহণ

VIEW
25
Jul 26

উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও তথ্য সংগ্রহে ইবিতে আইএমইডি কর্মকর্তা/চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করার প্রতি উপাচার্যের গুরুত্বারোপ

VIEW
22
Jul 26

ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় ইবি কর্তৃপক্ষের উদ্যোগ, বিভিন্ন পয়েন্টে ২২টি বিন স্থাপন

VIEW
22
Jul 26

উপাচার্যের সঙ্গে আইইইই ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

VIEW
20
Jul 26

ইবিতে ‘নিরাপদ শিক্ষাপরিবেশ তৈরিতে যৌন হয়রানি প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

VIEW
20
Jul 26

ইবিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন সমাপনী

VIEW
19
Jul 26

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই

VIEW
18
Jul 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

VIEW
17
Jul 26

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ইবিতে শোক পালিত

VIEW
14
Jul 26

পুস্তিকাকারে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর মোড়ক উন্মোচন

VIEW

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অংশগ্রহণ

 
 
 
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে রবিবার (২৬ জুলাই) দুপুর ২:৩০ মিনিটে শুরু এ প্রোগ্রামে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস, মাননীয় সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী।
 
সম্মানিত অতিথির বক্তব্যের শুরুতে উপাচার্য নবীন শিক্ষার্থীদের সুস্বাগতম জানান। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা সৌভাগ্যবান, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে তোমরা এখানে জায়গা করে নিতে পেরেছো। এজন্য তোমাদেরকে কনগ্র্যাচুলেট করছি। তিনি বলেন, আমাদের সমাজ, আর্থসামাজিক প্রেক্ষাপট সবকিছু বিবেচনায় আমরা অনেক পশ্চাৎপদ অবস্থানে ছিলাম। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর বেগম খালেদা জিয়া নারী শিক্ষাবিস্তারের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। তিনি নারীদেরকে এইচএসসি পর্যন্ত বিনাবেতনে পড়ার সুযোগ করে দিয়েছিলেন, যার ফল এখন দৃশ্যমান হচ্ছে। বেগম খালেদা জিয়া তাঁর পুরোটা জীবন এই দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। শ্রমিক-কৃষক-মেহনতি মানুষ, যাদের ট্যাক্স-এর টাকায় বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, তাদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তিনি নবীন শিক্ষার্থীদের নৈতিক এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
 
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম-এর সভাপতিত্বে প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের কনভেনর ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুর রশীদ।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩