News & Event

15
Jul 26

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আগামীকাল ইবিতে শোক পালন

VIEW
14
Jul 26

পুস্তিকাকারে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর মোড়ক উন্মোচন

VIEW
14
Jul 26

ইবিতে চলমান প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে উপাচার্যের জোর নির্দেশ

VIEW
12
Jul 26

লাল ব্যাজ ধারণ কর্মসূচি উদ্বোধনের মধ্যদিয়ে ইবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন শুরু

VIEW
12
Jul 26

ইবিতে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

VIEW
11
Jul 26

উপাচার্যের সঙ্গে ইবি সায়েন্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

VIEW
06
Jul 26

ইবি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

VIEW
06
Jul 26

ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন

VIEW
04
Jul 26

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আলীকে সংবর্ধনা প্রদান

VIEW
29
Jun 26

অফিস ব্যবস্থাপনায় দক্ষতা ও সেবার মানোন্নয়নে আইকিউএসির পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

VIEW

পুস্তিকাকারে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর মোড়ক উন্মোচন

 
মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ নীতিমালা, ২০০৮-এর আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ ৩০শে জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭২তম সভায় অনুমোদিত হয়। অনুমোদিত নীতিমালাটি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধকল্পে গঠিত কমিটি কর্তৃক পুস্তিকাকারে প্রকাশিত হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম মতিনুর রহমান আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১ টায় ভিসি অফিসকক্ষে পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেছেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যৌন হয়রানি প্রতিরোধকল্পে গঠিত কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, সদস্য আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের প্রফেসর ড. মোছাঃ হামিদা খাতুন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোছাঃ খোদেজা খাতুন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম এবং সদস্য সচিব উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মুহাম্মদ ইব্রাহিম খলিল এসময় সেখানে উপস্থিত ছিলেন।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩