News & Event

20
Sep 26

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা

VIEW
20
Sep 26

শোকবার্তা

VIEW
20
Sep 26

ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

VIEW
20
Sep 26

আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

VIEW
20
Sep 26

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা

VIEW
19
Sep 26

মেশিন লার্নিং, বিগ ডাটা ও ডাটা স্ট্রাকচার-অ্যালগরিদম বিষয়ক কর্মশালা

VIEW
19
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে ৪২ সদস্যের স্টিয়ারিং কমিটি

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রী কর্তৃক শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি কমিটি

VIEW
19
Sep 26

ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে ইবি প্রশাসন

VIEW

অফিস ব্যবস্থাপনায় দক্ষতা ও সেবার মানোন্নয়নে আইকিউএসির পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

 
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও দক্ষ, গতিশীল ও সেবামুখী করে তোলার লক্ষ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম. মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এ. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
 
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে একজন দক্ষ ও পেশাদার সদস্য হিসেবে সময়ানুবর্তিতা, সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, একটি অফিসের প্রধানের দায়িত্ব কেবল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা নয়; বরং অফিসে ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টি, সহকর্মীদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা, অধস্তনদের উদ্বুদ্ধ করা এবং সেবাগ্রহীতাদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ভবিষ্যতে পদোন্নতির ক্ষেত্রে দক্ষতা, কর্মদক্ষতার মূল্যায়ন এবং যোগ্যতাকে অধিক গুরুত্ব দেওয়া হবে। এজন্য কর্মকর্তাদের নিয়মিত আত্মোন্নয়নের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
 
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, প্রত্যেক কর্মকর্তা যদি সময়ানুবর্তিতা, আন্তরিকতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দাপ্তরিক দায়িত্ব পালন করেন, তবে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। একটি ফাইলের বিলম্ব কিংবা একটি সিদ্ধান্ত গ্রহণে দেরি অনেক সময় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। তাই প্রতিটি কাজ নির্ধারিত সময়ে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অফিস ব্যবস্থাপনা কেবল তাত্ত্বিক বিষয় নয়; এর প্রকৃত মূল্যায়ন হয় বাস্তব কর্মপরিবেশে। একটি ফাইলের বিলম্ব কিংবা সামান্য অবহেলাও শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। তাই প্রতিটি কর্মকর্তাকে সময়মতো দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা, চেইন অব কমান্ড অনুসরণ করা, দলগত সমন্বয় বজায় রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাঁচদিনব্যাপী এ কর্মশালায় অফিস ব্যবস্থাপনা, পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব, দাপ্তরিক যোগাযোগ, সময় ব্যবস্থাপনা, ফাইল নিষ্পত্তি, দলগত সমন্বয়, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে আধুনিক ব্যবস্থাপনা কৌশল বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞ সেশন অনুষ্ঠিত হয়।
 
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিন জানান, কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দাপ্তরিক কার্যক্রমে পেশাদারিত্ব নিশ্চিত করা এবং শিক্ষার্থী ও অন্যান্য সেবাগ্রহীতাদের জন্য আরও কার্যকর, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসনিক পরিবেশ গড়ে তোলা। আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ ও প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা একাধারে রির্সোস পারসন হিসেবে ও সার্বিক তত্বাবধান করেন।
 
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিম
ছবি ; শেখ আবু সিদ্দিক
Edited By: Dr. Amanur Aman