News & Event

19
Sep 26

মেশিন লার্নিং, বিগ ডাটা ও ডাটা স্ট্রাকচার-অ্যালগরিদম বিষয়ক কর্মশালা

VIEW
19
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে ৪২ সদস্যের স্টিয়ারিং কমিটি

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রী কর্তৃক শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি কমিটি

VIEW
19
Sep 26

ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে ইবি প্রশাসন

VIEW
18
Sep 26

চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ

VIEW
15
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

VIEW
15
Sep 26

ইনোভেশন ফেয়ারে ইসলামী বিশ্ববিদ্যালয়

VIEW
12
Sep 26

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

VIEW
11
Sep 26

সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইট চালু

VIEW

প্রধানমন্ত্রী কর্তৃক শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি কমিটি

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইসলামী বিশ্ববিদ্যালয় সফরের সম্ভাবনাকে সামনে রেখে ইতোমধ্যে উদ্বোধনী আয়োজনের জন্য একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: আতিকুর রহমান স্বাক্ষরিত ১৬ সেপ্টেম্বর ২০২৬'র এক অফিস আদেশে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে। একই তারিখের নথি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে গঠিত কমিটিতে বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষক ও কর্মকর্তা রয়েছেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে এবং সদস্য-সচিব করা হয়েছে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. ইসরাফুল হককে। গঠিত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে তিনটি উপ-কমিটি—অভ্যর্থনা উপ-কমিটি, আপ্যায়ন উপ-কমিটি ও নিরাপত্তা উপ-কমিটি—গঠন করবে। এসব উপ-কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রীর সফর ও হল উদ্বোধনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।
 
এর আগে গত ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। ওই সাক্ষাতে উপাচার্য নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন।
 
******
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
By: Dr. Amanur Aman