News & Event

15
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

VIEW
15
Sep 26

ইনোভেশন ফেয়ারে ইসলামী বিশ্ববিদ্যালয়

VIEW
12
Sep 26

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

VIEW
11
Sep 26

সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইট চালু

VIEW
10
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জব কর্নার উদ্বোধন/ ক্যারিয়ার গঠনে দক্ষতা ও মনোযোগ বৃদ্ধির আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
10
Sep 26

শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
06
Sep 26

খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

VIEW
06
Sep 26

Islamic University explores Chinese language education, academic cooperation

VIEW
06
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় সব ধর্মের সম্মান, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল : ভাইস চ্যান্সেলর

VIEW
01
Sep 26

ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, পদাধিকার বলে রয়েছেন ইবি ভাইস চ্যান্সেলর

VIEW

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১, ২ ও ৩ তারিখের যে কোন দিন নির্ধারণ সাপেক্ষে অনুষ্ঠিত হবে। আজ ১৪ই সেপ্টেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক সাক্ষাৎকালে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো: এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর পঞ্চম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্ধারিত তারিখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে। উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অর্থাৎ চতুর্থ সমাবর্তন ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
 
রাষ্ট্রপতির আহবান:
 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (আচার্য) হিসেবে শিক্ষা কার্যক্রমে গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দেন। রাষ্ট্রপতি বলেন, উচ্চ শিক্ষার মান উন্নয়নে পলিসি মেকিং ও গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে আরো গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে—এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর তাগিদ দেন তিনি। সাক্ষাৎকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
 
*******
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
ড. আমানুর আমান