News & Event

19
Sep 26

মেশিন লার্নিং, বিগ ডাটা ও ডাটা স্ট্রাকচার-অ্যালগরিদম বিষয়ক কর্মশালা

VIEW
19
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে ৪২ সদস্যের স্টিয়ারিং কমিটি

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রী কর্তৃক শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি কমিটি

VIEW
19
Sep 26

ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে ইবি প্রশাসন

VIEW
18
Sep 26

চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ

VIEW
15
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

VIEW
15
Sep 26

ইনোভেশন ফেয়ারে ইসলামী বিশ্ববিদ্যালয়

VIEW
12
Sep 26

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

VIEW
11
Sep 26

সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইট চালু

VIEW

চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবনিযুক্ত সভাপতিদের মধ্যে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়, ফাইন আর্টস বিভাগে সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির, ফার্মেসি বিভাগে সহকারী অধ্যাপক ড. মাসুদ রানা এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহীন দায়িত্ব পেয়েছেন। বুধবার, ১৬ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশ প্রদান করা হয়।
 
এর আগে, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, ফাইন আর্টস বিভাগের সভাপতি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং ফার্মেসি বিভাগের সভাপতি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে ১৫ সেপ্টেম্বর থেকে অব্যাহতি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগের সহকারী অধ্যাপকদের ১৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য নিজ নিজ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বিভাগের সহকারী অধ্যাপক বিলাসী সাহা গত ২৫ আগস্ট সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
 
নবনিযুক্ত বিভাগীয় সভাপতিগণ যথাযথ দায়িত্বশীলতা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং বিভাগের বিদ্যমান সমস্যা নিরসন, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যাশা করে। একই সঙ্গে তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগগুলোর সার্বিক উন্নয়ন ও একাডেমিক অগ্রগতি ত্বরান্বিত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রশাসন বিশ্বাস করে।
 
******
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
By: Dr. Amanur Aman