News & Event

12
Jul 26

লাল ব্যাজ ধারণ কর্মসূচি উদ্বোধনের মধ্যদিয়ে ইবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন শুরু

VIEW
12
Jul 26

ইবিতে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

VIEW
11
Jul 26

উপাচার্যের সঙ্গে ইবি সায়েন্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

VIEW
06
Jul 26

ইবি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

VIEW
06
Jul 26

ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন

VIEW
04
Jul 26

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আলীকে সংবর্ধনা প্রদান

VIEW
29
Jun 26

অফিস ব্যবস্থাপনায় দক্ষতা ও সেবার মানোন্নয়নে আইকিউএসির পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

VIEW
28
Jun 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ - সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে সবার অংশগ্রহণের আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
28
Jun 26

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা - ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

VIEW
26
Jun 26

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় জিয়া স্মৃতি পাঠাগারের আলোচনা সভা

VIEW

ইবিতে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৯তম ব্যাচের (মাস্টার্স ২০২৩-২৪ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় বিভাগের ৪০৩ নং কক্ষে এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। উপাচার্য বলেন, এই বিভাগের সাথে আমাদের প্রিয় নবী (সা.) এর বাণী ও কর্মকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত। আপনারা তাঁর জীবনী অধ্যায়ন করে নিজেদের জ্ঞানকে শাণিত করেছেন। থিওলজির সিলেবাস ইহকালীন ও পরকালীন উভয় জীবনে সফলতা লাভ করার জন্য। আপনারা বিশ্বের যেকোন জায়গায় থাকেন না কেন, আপনাদের অস্তিত্ব ইবিকে ভুলে যাবেন না। আপনাদের যেমন পিতা-মাতার প্রতি দায়িত্ব রয়েছে, বিভাগের প্রতি দায়িত্ব রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আমি আশা করি আপনারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইবির নাম উজ্জ্বল করবেন। তিনি আরও বলেন, আমি প্রায় ৩১ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। আজকে হয়তো (নতুন দায়িত্বে আসার মাধ্যমে) আমার একটি রূপান্তর ঘটেছে, কিন্তু আমি মনে-প্রাণে একজন শিক্ষক এবং এটিই আমার সবচেয়ে বড় পরিচয়। শিক্ষার্থীদের মাঝে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে, তা বিলিয়ে দিয়ে আমি তাদের সাথে সংযুক্ত থাকতে চাই। এটিই আমার সবচেয়ে বড় আনন্দ এবং সুখের জায়গা।
 
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদায় অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম। থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সেকান্দার আলী, বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. আ খ ম ওয়ালী উল্লাহসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন বিদায়ী শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩