News & Event

12
Jul 26

লাল ব্যাজ ধারণ কর্মসূচি উদ্বোধনের মধ্যদিয়ে ইবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন শুরু

VIEW
12
Jul 26

ইবিতে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

VIEW
11
Jul 26

উপাচার্যের সঙ্গে ইবি সায়েন্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

VIEW
06
Jul 26

ইবি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

VIEW
06
Jul 26

ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন

VIEW
04
Jul 26

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আলীকে সংবর্ধনা প্রদান

VIEW
29
Jun 26

অফিস ব্যবস্থাপনায় দক্ষতা ও সেবার মানোন্নয়নে আইকিউএসির পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

VIEW
28
Jun 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ - সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে সবার অংশগ্রহণের আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
28
Jun 26

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা - ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

VIEW
26
Jun 26

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় জিয়া স্মৃতি পাঠাগারের আলোচনা সভা

VIEW

লাল ব্যাজ ধারণ কর্মসূচি উদ্বোধনের মধ্যদিয়ে ইবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন শুরু

 
লাল ব্যাজ ধারণের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন শুরু হয়েছে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান। সেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ: মনজুরুল হক। এছাড়াও জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: আব্দুস শাহীদ মিয়া, সদস্য সচিব ড. মো: আসাদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা লাল ব্যাজ ধারণ করে কর্মসূচিতে অংশ নেন।
 
আগামী ৫ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ লাল ব্যাজ ধারণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধারণ করার জন্য আজ আনুষ্ঠানিকভাবে লাল ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করা হলো। জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন উপাচার্য। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় আরো কিছু কর্মসূচি নিয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁর হাত দিয়েই জুলাই শহীদদের স্মৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তাদের স্মরণে একটি স্মৃতি ভাস্কর্য নির্মাণ করা হবে।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩