News & Event

22
Jul 26

ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় ইবি কর্তৃপক্ষের উদ্যোগ, বিভিন্ন পয়েন্টে ২২টি বিন স্থাপন

VIEW
22
Jul 26

উপাচার্যের সঙ্গে আইইইই ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

VIEW
20
Jul 26

ইবিতে ‘নিরাপদ শিক্ষাপরিবেশ তৈরিতে যৌন হয়রানি প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

VIEW
20
Jul 26

ইবিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন সমাপনী

VIEW
19
Jul 26

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই

VIEW
18
Jul 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

VIEW
17
Jul 26

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ইবিতে শোক পালিত

VIEW
14
Jul 26

পুস্তিকাকারে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর মোড়ক উন্মোচন

VIEW
14
Jul 26

ইবিতে চলমান প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে উপাচার্যের জোর নির্দেশ

VIEW
12
Jul 26

লাল ব্যাজ ধারণ কর্মসূচি উদ্বোধনের মধ্যদিয়ে ইবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন শুরু

VIEW

উপাচার্যের সঙ্গে আইইইই ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

 
টেকনিক্যাল প্রফেশনাল সংগঠন ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (IEEE)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান-এর সঙ্গে মঙ্গলবার (২১ জুলাই) সৌজন্য সাক্ষাৎ করেছেন। বেলা ১১ টার দিকে ভিসি অফিসকক্ষে এ সময় উপ-উপাচার্য প্রফেসর এম. এয়াকুব আলী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে IEEE ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের প্রতিনিধিরা সংগঠনটির লক্ষ্য, কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন এবং নবগঠিত কার্যনির্বাহী কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। প্রতিনিধিরা জানান, IEEE ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের গবেষণা, প্রযুক্তিগত দক্ষতা, নেতৃত্ব বিকাশ, উদ্ভাবনী চিন্তা, উচ্চশিক্ষা এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
 
উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম মতিনুর রহমান IEEE ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের কার্যক্রম ও অর্জনের প্রশংসা করে বলেন, “বর্তমান বিশ্বে একজন গ্র্যাজুয়েটকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; তাকে বৈশ্বিক প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং পরিবর্তনশীল কর্মক্ষেত্রের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ হয়ে উঠতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। IEEE ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ এ ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা, নেতৃত্ব এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক ও টেকনিক্যাল কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”
 
নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা জানান, আগামী দিনে IEEE ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ মানসম্মত গবেষণা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন, শিল্পপ্রতিষ্ঠান ও অ্যালামনাইদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং আন্তঃবিভাগীয় উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণে কাজ করবে। সাক্ষাৎকালে IEEE ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সেলর প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম এবং IEEE Computer Society Islamic University Student Branch Chapter-এর উপদেষ্টা প্রফেসর ড. তারেক হাসান আল মাহমুদ উপস্থিত ছিলেন। এ ছাড়া IEEE ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ারপার্সন এস এম সাজ্জাদ হোসেন সৈকত, IEEE Computer Society Islamic University Student Branch Chapter-এর চেয়ারপার্সন মো. জুলফিকার আলী, IEEE Engineering in Medicine and Biology Society (EMBS) Islamic University Student Branch Chapter-এর চেয়ারপার্সন মো. ইয়াকুব আলীসহ নবগঠিত কমিটির অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এ সময় IEEE ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে উপাচার্যকে শুভেচ্ছা স্মারক এবং IEEE COMPAS 2025 আন্তর্জাতিক কনফারেন্সের কনফারেন্স কিট প্রদান করা হয়। উল্লেখ্য, সংগঠনটির অন্যতম উল্লেখযোগ্য অর্জন হলো ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত IEEE 2nd International Conference on Computing, Applications and Systems (COMPAS 2025)। আন্তর্জাতিক এই কনফারেন্সে ২৬টি দেশের অংশগ্রহণ, ২৫০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব, ৭৯০টি গবেষণাপত্র জমা এবং ৫১৮ জন স্বতন্ত্র গবেষক ও লেখকের অংশগ্রহণ ছিল। এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আয়োজিত অন্যতম বৃহৎ আন্তর্জাতিক একাডেমিক আয়োজন হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।
 
এ ছাড়া IEEE Computer Society Islamic University Student Branch Chapter ২০২৩ সালের Best Computer Society Student Branch Chapter Award অর্জন করে। পাশাপাশি ২০১৯ সালে IEEE ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ Best Emerging Student Branch Award অর্জন করে। সংগঠনটি বিভিন্ন সময়ে Artificial Intelligence, Machine Learning, Cyber Security, Robotics, Programming, Bioinformatics, Research Methodology, Higher Studies এবং Career Development বিষয়ক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও আন্তর্জাতিক কার্যক্রম আয়োজন করেছে।
 
#সংবাদ বিজ্ঞপ্তি