News & Event

22
Jul 26

ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় ইবি কর্তৃপক্ষের উদ্যোগ, বিভিন্ন পয়েন্টে ২২টি বিন স্থাপন

VIEW
22
Jul 26

উপাচার্যের সঙ্গে আইইইই ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

VIEW
20
Jul 26

ইবিতে ‘নিরাপদ শিক্ষাপরিবেশ তৈরিতে যৌন হয়রানি প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

VIEW
20
Jul 26

ইবিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন সমাপনী

VIEW
19
Jul 26

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই

VIEW
18
Jul 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

VIEW
17
Jul 26

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ইবিতে শোক পালিত

VIEW
14
Jul 26

পুস্তিকাকারে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর মোড়ক উন্মোচন

VIEW
14
Jul 26

ইবিতে চলমান প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে উপাচার্যের জোর নির্দেশ

VIEW
12
Jul 26

লাল ব্যাজ ধারণ কর্মসূচি উদ্বোধনের মধ্যদিয়ে ইবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন শুরু

VIEW

ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় ইবি কর্তৃপক্ষের উদ্যোগ, বিভিন্ন পয়েন্টে ২২টি বিন স্থাপন

 
ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে ২২টি বিন স্থাপন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনের চত্বরে ডাস্টবিনে ময়লা ফেলে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। এ সময় উপাচার্য বলেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ক্যাম্পাসের ২২টি পয়েন্টে এই বিন স্থাপন করা হয়েছে। তিনি সবাইকে নির্দিষ্ট বিনে ময়লা ফেলার অনুরোধ জানান এবং ক্যাম্পাস-পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানান তিনি। উপাচার্য আরও বলেন, এই উদ্যোগ ক্যাম্পাসের সামগ্রিক সৌন্দর্য বর্ধিত করবে। এর অংশ হিসেবে ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। এসময় সেখানে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, এস্টেট অফিস প্রধান ও উপ-রেজিস্ট্রার মো. আলাউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল), বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩