News & Event

25
Jul 26

উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও তথ্য সংগ্রহে ইবিতে আইএমইডি কর্মকর্তা/চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করার প্রতি উপাচার্যের গুরুত্বারোপ

VIEW
22
Jul 26

ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় ইবি কর্তৃপক্ষের উদ্যোগ, বিভিন্ন পয়েন্টে ২২টি বিন স্থাপন

VIEW
22
Jul 26

উপাচার্যের সঙ্গে আইইইই ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

VIEW
20
Jul 26

ইবিতে ‘নিরাপদ শিক্ষাপরিবেশ তৈরিতে যৌন হয়রানি প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

VIEW
20
Jul 26

ইবিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন সমাপনী

VIEW
19
Jul 26

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই

VIEW
18
Jul 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

VIEW
17
Jul 26

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ইবিতে শোক পালিত

VIEW
14
Jul 26

পুস্তিকাকারে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর মোড়ক উন্মোচন

VIEW
14
Jul 26

ইবিতে চলমান প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে উপাচার্যের জোর নির্দেশ

VIEW

উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও তথ্য সংগ্রহে ইবিতে আইএমইডি কর্মকর্তা/চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করার প্রতি উপাচার্যের গুরুত্বারোপ

 
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬ এর উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান ২৫ জুলাই (শনিবার) "ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়) (১ম সংশোধিত)" শীর্ষক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন। দুপুর ১টার দিকে তিনি প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় প্রকল্প পরিচালক ড. মোঃ নওয়াব আলী খান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল), মোঃ আলীমুজ্জামান (টুটুল), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা.) মোঃ আব্দুল মালেক মিয়া সেখানে উপস্থিত ছিলেন। পরে উপাচার্যের বাংলোয় উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬ এর উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান। ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সভায় চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করার প্রতি উপাচার্য গুরুত্বারোপ করেন।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩