ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন আজ ৮ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সহজ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল তৈরি করা হয়েছে।
পোর্টালটি আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা https://convocation.iu.ac.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এ উপলক্ষে আজ ৮ নভেম্বর, (রবিবার) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ ফারুকুজ্জামান খান। এছাড়া বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী, সমাবর্তনের বিভিন্ন উপকমিটির আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
রেজিস্ট্রেশন উপ কমিটির সাংবাদিক সম্মেলন
আজ, রবিবার , সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রেজিস্ট্রেশন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ ফারুকুজ্জামান খান এ তথ্য জানান।
ছবি আপলোডে স্পষ্ট নির্দেশনার অনুরোধ
রেজিস্ট্রেশন পোর্টাল উপস্থাপনের সময় কমিটির সভাপতি ছবি আপলোডের মাপ নিয়ে সংশোধনীর কথা বলেন। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আবেদন করবেন এবং অনেকেই প্রযুক্তিতে দক্ষ নন। তাই নির্ধারিত মাপ অনুযায়ী ছবি আপলোডের নির্দেশনা পোর্টালে স্পষ্টভাবে দিতে আইসিটি সেলকে অনুরোধ করেন তিনি, যাতে প্রক্রিয়াটি সহজ হয়।
রেজিস্ট্রেশন ফি কমানো হয়েছে
গতকাল বিভিন্ন কমিশনের সম্মানিত কনভেনারদের সঙ্গে বৈঠকে রানিং ও প্রাপ্ত শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় নেওয়া হয়। সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তুলনায় রেজিস্ট্রেশন ফি এক ধাপ কমানোর সিদ্ধান্ত হয়।
সান্ধ্যকালীন ডিগ্রিধারীরাও অন্তর্ভুক্ত
একই বৈঠকে বিশ্ববিদ্যালয় থেকে সান্ধ্যকালীন ডিগ্রি অর্জনকারীদেরও সমাবর্তনে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদেরও সমাবর্তনের মাধ্যমে সনদ গ্রহণের অধিকার রয়েছে বলে মনে করেন কমিটির সভাপতি।
নিবন্ধনের যোগ্যতা
মাস্টার্সের ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং অনার্সে ২০১২-১৩ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ পর্যন্ত।
*****
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
ড. আব্দুল আজিজ