News & Event

27
Oct 26

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় ফেজ থেরাপির সম্ভাবনা, ইবিতে বিশ্ব ফেজ সপ্তাহ পালিত

VIEW
27
Oct 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটের তথ্য হালনাগাদবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

VIEW
21
Oct 26

প্রশাসনের চার পদে নতুন পদায়ন

VIEW
14
Oct 26

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ইবি সফর/প্রস্তুতি জোরদারের নির্দেশ ভাইস চ্যান্সেলরের

VIEW
14
Oct 26

ডিনস অ্যাওয়ার্ড পেলেন কৃতী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণায় অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ভাইস চ্যান্সেলর

VIEW
13
Oct 26

সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

VIEW
13
Oct 26

বায়োটেকনোলজি বিভাগে আন্তর্জাতিক সেমিনারের প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশ

VIEW
13
Oct 26

রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘Freshers’ Reception and Farewell 2026’ অনুষ্ঠিত

VIEW
11
Oct 26

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান

VIEW
10
Oct 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

VIEW

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় ফেজ থেরাপির সম্ভাবনা, ইবিতে বিশ্ব ফেজ সপ্তাহ পালিত

 
অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার (Superbugs) ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে বিকল্প ও সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি হিসেবে ‘ব্যাকটেরিওফেজ’ বা ফেজ থেরাপির সম্ভাবনা তুলে ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হয়েছে বিশ্ব ফেজ সপ্তাহ-২০২৬ (World Phage Week ২০২৬)। “From AMR Challenges to Precision Antimicrobial Solutions” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’-এর উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে বিভাগের শিক্ষক, গবেষক ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ফেজ ভাইরাসের গঠন, এর কার্যকারিতা, উপকারিতা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (AMR) বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। সংশ্লিষ্টরা জানান, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে। এসব অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া বা ‘সুপারবাগ’ বর্তমানে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে নির্দিষ্ট ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম ‘ব্যাকটেরিওফেজ’ ভবিষ্যৎ চিকিৎসাবিজ্ঞানে একটি সম্ভাবনাময় ও সুনির্দিষ্ট সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যাকটেরিওফেজ হলো এমন এক ধরনের ভাইরাস, যা নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে আক্রমণ ও ধ্বংস করতে পারে। ফলে প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিকল্প বা পরিপূরক হিসেবে ফেজ থেরাপি নিয়ে বিশ্বজুড়ে গবেষণা বাড়ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’ও এ ধরনের আধুনিক ও যুগোপযোগী গবেষণায় কাজ করে যাচ্ছে।
 
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “আধুনিক বিশ্বে ভাইরাস শনাক্তকরণসহ বিজ্ঞান, প্রযুক্তি এবং মেডিকেল সায়েন্সের নিত্যনতুন উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে চলার বিকল্প নেই। মানবজীবনে এসব প্রযুক্তির সঠিক ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।” তিনি বলেন, “এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের গবেষণামুখী হতে এবং নতুন উদ্ভাবনে উৎসাহিত করে, যা সর্বতভাবে মানবকল্যাণকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এই ডিসিপ্লিনের সঙ্গে জড়িত শিক্ষক ও গবেষকদের নিরলস গবেষণা এবং অধ্যবসায় আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী।” কর্মসূচির মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি ফেজ গবেষণার সম্ভাবনা ও প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেওয়া হয়। আয়োজকরা মনে করছেন, গবেষণাভিত্তিক এমন উদ্যোগ শিক্ষার্থীদের আধুনিক জীবপ্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের নতুন সম্ভাবনার দিকে আগ্রহী করে তুলবে।
 
******
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman