News & Event

20
Sep 26

শোকবার্তা

VIEW
20
Sep 26

ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

VIEW
20
Sep 26

আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

VIEW
20
Sep 26

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা

VIEW
19
Sep 26

মেশিন লার্নিং, বিগ ডাটা ও ডাটা স্ট্রাকচার-অ্যালগরিদম বিষয়ক কর্মশালা

VIEW
19
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে ৪২ সদস্যের স্টিয়ারিং কমিটি

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রী কর্তৃক শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি কমিটি

VIEW
19
Sep 26

ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে ইবি প্রশাসন

VIEW
18
Sep 26

চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ

VIEW

উচ্চশিক্ষায় এক্রিডিটেশন বিষয়ক প্রেরণামূলক কর্মশালা

 
আজ ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ ও প্রতিষ্ঠানগুলোর এক্রিডিটেশন প্রক্রিয়াকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রেরণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসুরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর ড. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব ও কি-নোট উপস্থাপন করেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের সদস্য ড. এস. এম. কবির। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল-এর উদ্যোগে আয়োজিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক, প্রশাসনিক ও গবেষণামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং শৃঙ্খলাপূর্ণ প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও ফ্যাকাল্টি ও শিক্ষার্থী সক্ষমতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, সিলেবাস ও কোর্স মানের নিশ্চয়তা, এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হয়। একাডেমিক এক্রিডিটেশন প্রক্রিয়ার ধারাবাহিকতা এবং নতুন শিক্ষাগত উদ্যোগ গ্রহণ সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্তারা পরিবেশগত কারণে বিশ্ববিদ্যালয়ে কিছু ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্বলতার বিষয়ও তুলে ধরেন। এর প্রেক্ষিতে কাউন্সিল সদস্যরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রমে মান নিশ্চিত করতে নিয়মিত পর্যালোচনা এবং রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষাক্ষেত্রে একটি মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাজিমুদ্দিন, এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের পরিচালক (এক্রীডিটেশন) প্রফেসর নাসির উদ্দিন আহমেদ। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর সেশনে অংশ নেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসুরুল্লাহ এবং বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর এ.কে. এম. মনিরুল ইসলাম।
 
অনুষ্ঠানে সকল অনুষদীয় ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।
 
======
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস