News & Event

05
Aug 26

ইবির জুলাই ৩৬ হলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইবিতে 'জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান'-এর ২য় বার্ষিকী পালনে শহীদ আনাসের চিঠির ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পিতার মৃত্যুতে উপাচার্যসহ প্রশাসনের শোক

VIEW
03
Aug 26

ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ইবি উপাচার্যের

VIEW
02
Aug 26

ইবিতে বর্ণাঢ্য আয়োজনে কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ

VIEW
30
Jul 26

জুলাই ৩৬ গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী পালন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
30
Jul 26

১ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম, প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী

VIEW
28
Jul 26

নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের প্রথম অফিস, উপাচার্যের অভিনন্দন

VIEW
28
Jul 26

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন

VIEW
28
Jul 26

ইবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী

VIEW

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

 
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে গিয়ে সমবেত হয়। এ সময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়া বিভিন্ন হল ও বিভাগ, জিয়া পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরাম, সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক (টেকনিক্যাল) কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী সমিতিসহ বিভিন্ন সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. আশরাফ উদ্দিন খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এর আগে গতকাল রাতে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে সকল শহিদ বুদ্ধিজীবীকে স্মরণ করছি এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
 
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস