News & Event

06
Sep 26

খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

VIEW
06
Sep 26

Islamic University explores Chinese language education, academic cooperation

VIEW
06
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় সব ধর্মের সম্মান, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল : ভাইস চ্যান্সেলর

VIEW
01
Sep 26

ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, পদাধিকার বলে রয়েছেন ইবি ভাইস চ্যান্সেলর

VIEW
31
Aug 26

ইবি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক প্রকাশ

VIEW
30
Aug 26

ইবি অর্থ ও হিসাব বিভাগের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যুতে উপাচার্যের শোক

VIEW
29
Aug 26

অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

VIEW
26
Aug 26

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

VIEW
25
Aug 26

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার ইবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

VIEW
23
Aug 26

ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনেও ইবি উপাচার্যের অংশগ্রহণ, বিকেলে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

VIEW

আইসিটি বিভাগে EDGE-IUICT ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

 

অর্থনীতিকে সমৃদ্ধ করে একটি উন্নত ও বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আয়োজিত ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের উদ্যোগে এ সমাপনী অনুষ্ঠান হয়। এসময় প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সার্টিফিকেট, ব্যাগ, নোটবুক ও কলম তুলে দেওয়া হয়।
গত বছর শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচিতে ১১৭টি ব্যাচের তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণার্থীদের বেসিক কম্পিউটার ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস, ডেটাবেজ ম্যানেজমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিংসহ বিভিন্ন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অত্র বিভাগের আওতায় চারটি জেলার ১৩টি ভেন্যুতেও এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।
সমাপনী আহ্বান করেন Enhancing Digital Government and Economy (EDGE)–IUICT এর কো-অর্ডিনেটর ড. জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুস্তাকিম মুসুল্লি পিয়াস।
প্রশিক্ষণ কর্মসূচিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং Enhancing Digital Government and Economy (EDGE) প্রকল্পের অর্থায়নে পরিচালিত হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তি