News & Event

25
Aug 26

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার ইবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

VIEW
23
Aug 26

ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনেও ইবি উপাচার্যের অংশগ্রহণ, বিকেলে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

VIEW
21
Aug 26

উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তরে ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপে ইবি উপাচার্যের অংশগ্রহণ

VIEW
21
Aug 26

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অভিনন্দন

VIEW
21
Aug 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

VIEW
21
Aug 26

ইবিতে "Intellectual Property Management and Research Commercialization" শীর্ষক কর্মশালা

VIEW
17
Aug 26

শিক্ষা কার্যক্রম পরিদর্শনে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ইবি উপাচার্য

VIEW
17
Aug 26

জাপানি প্রতিনিধি দলের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

VIEW
15
Aug 26

প্রয়াত প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

VIEW
13
Aug 26

Vice-Chancellor Initiates Talks on 2+2 Programme with Japanese Academic Institutions

VIEW

ইবি সায়েন্স ক্লাবের বিদায় সংবর্ধনা

 

ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে শনিবার (৩০ আগস্ট) বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়েছে। ইবনে সিনা বিজ্ঞান ভবনে দুপুর দেড়টায় শুরু এ অনুষ্ঠানে ক্লাবের ১ম কার্যনির্বাহী কমিটির সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন আইসিটি সেল-এর পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী। অতিথি হিসেবে ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ হাফিজুর রহমান, ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহা: মিজানুর রহমান, প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইনজামুল হক। ক্লাবের সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক আরমান হোসেন। সঞ্চালনায় ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবরার শাহরিয়ার তানহা ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আফরা আনজুম জেনিন।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
৩০.০৮.২০২৫
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া