একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ করছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মনজুরুল হক।মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। গভীর শ্রদ্ধা ও নীরবতার মধ্য দিয়ে তাঁরা ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। পবিত্র রমজান মাসের সংক্ষিপ্ত এই আয়োজনেও ছিল গভীর আবেগ—মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার।
+++++++
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্টার
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman