News & Event

08
Apr 26

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত/ উত্তীর্ণ ৬০.৫০ শতাংশ, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়েছেন মিজানুর রহমান

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
26
Mar 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
04
Mar 26

ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ এর শুভ উদ্বোধন

VIEW
24
Feb 26

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে

VIEW
22
Feb 26

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন

VIEW
21
Feb 26

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ

VIEW
07
Feb 26

ইউজিসি চেয়ারম্যানস পদক-এ ভূষিত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাহিদা আখতার

VIEW
07
Feb 26

চীনা দূতাবাসে ভাইস চ্যান্সেলরের বৈঠক

VIEW

বিশ্ববিদ্যালয়ে ই-জিপি ভিত্তিক প্রকিউরমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আধুনিক ও স্বচ্ছ সরকারি ক্রয়ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ে ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) ভিত্তিক প্রকিউরমেন্ট ব্যবস্থার ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)–এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ই-জিপি ভিত্তিক প্রকিউরমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কস ডিভিশনের ডেপুটি ডিরেক্টর কে. এম. মেহেদী হাসান। তিনি ই-জিপি সিস্টেমের কাঠামো, ব্যবহারিক প্রয়োগ, দরপত্র প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি এবং অনলাইনভিত্তিক ক্রয়ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কৌশলগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ই-জিপি ব্যবস্থার মাধ্যমে সময় ও ব্যয় সাশ্রয়, মানবিক হস্তক্ষেপ হ্রাস এবং সরকারি ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। আলোচনায় ভাইস চ্যান্সেলর ই-জিপি ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, ই-জিপি ভিত্তিক প্রকিউরমেন্ট ব্যবস্থা সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা আধুনিক ক্রয়ব্যবস্থা সম্পর্কে বাস্তব ও ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন, যা ভবিষ্যতে সুশাসন ও মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই। ই-জিপি সিস্টেমের সঠিক প্রয়োগ সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্টদের দক্ষতা আরও বাড়ানো সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা।
 
 
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা অংশগ্রহণ করেন।
=====
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস/
Edited by: Dr. Amanur Aman