বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসনুল্লাহ ; উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক, সিনিয়র প্রফেসর ড. মো. আলিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিল সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল উদ্দিন, আই আই ই আর পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ। মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মো. নসরুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার অন্যতম ভিত্তি। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি নিজের অধিকার ও আত্মপরিচয়ের সংগ্রামে নতুন দিশা পেয়েছে। তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা শুধু আবেগের বিষয় নয়, এটি আমাদের সাংস্কৃতিক অস্তিত্ব ও বৌদ্ধিক বিকাশের পূর্বশর্ত। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়কে ভাষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ চর্চার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।শেষে তিনি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সকলকে মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান।এ সময় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
====
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman