News & Event

06
Sep 26

খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

VIEW
06
Sep 26

Islamic University explores Chinese language education, academic cooperation

VIEW
06
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় সব ধর্মের সম্মান, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল : ভাইস চ্যান্সেলর

VIEW
01
Sep 26

ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, পদাধিকার বলে রয়েছেন ইবি ভাইস চ্যান্সেলর

VIEW
31
Aug 26

ইবি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক প্রকাশ

VIEW
30
Aug 26

ইবি অর্থ ও হিসাব বিভাগের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যুতে উপাচার্যের শোক

VIEW
29
Aug 26

অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

VIEW
26
Aug 26

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

VIEW
25
Aug 26

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার ইবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

VIEW
23
Aug 26

ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনেও ইবি উপাচার্যের অংশগ্রহণ, বিকেলে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

VIEW

বার্ষিক আন্তঃবিভাগ ও আন্তঃ হল স্পোর্টস'র সমাপনী ও পুরস্কার বিতরণ

বিশ্ববিদ্যালয়ে বার্ষিক আন্তঃবিভাগ ও আন্তঃ হল স্পোর্টস'র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম ভবনে এ অনুষ্ঠান আয়োজন করে শারীরিক শিক্ষা বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলমিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো: ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনের শুরুতে সমাপনী স্পোর্টসের কয়েকটি ইভেন্ট উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, খেলাধুলা কেবল বিনোদনের বিষয় নয়---এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শরীরচর্চা এবং মানসিক ও মেধাগত উৎকর্ষ সাধনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি বলেন, শিক্ষার সঙ্গে খেলাধুলা অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন শিক্ষার্থীর সুস্থ ও সুষম বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও সফল ইতিহাস রয়েছে। এই ঐতিহ্য ধরে রাখা এবং আরও সমৃদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
 
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
+++++++
তারেক মাহমুদ হোসেন
উপ- রেজিস্টার
তথ্য প্রকাশনাও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman