News & Event

12
Jan 26

মদিনা সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালনার আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
12
Jan 26

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের রজতজয়ন্তী ও রি-ইউনিয়ন

VIEW
20
Dec 25

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসাবে ইবিতে শোক র‍্যালি অনুষ্ঠিত, অর্ধনমিত ছিলো সকল ভবনের জাতীয় পতাকা

VIEW
19
Dec 25

জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

VIEW
15
Dec 25

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

VIEW
13
Dec 25

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইবি কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
13
Dec 25

২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে সেরা দশে ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম

VIEW
10
Dec 25

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত, ফুলেল শুভেচ্ছা প্রশাসনের

VIEW
10
Dec 25

বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ জালাল উদ্দিন

VIEW
07
Dec 25

মাদ্রাসাগুলোতে ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতার উপর গুরুত্ব আরোপ করলেন ভাইস চ্যান্সেলর

VIEW

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইবি কর্তৃপক্ষের কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির অংশ হিসেবে ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। প্রশাসন ভবনের সামনের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কালো পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। এ সময় উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে পতাকা উত্তোলন করবেন স্ব-স্ব হলের প্রভোস্টবৃন্দ। পতাকা উত্তোলনপর্ব শেষে সকাল ১০ টা ১৫ মিনিটে প্রশাসন ভবনের সামনের চত্বর হতে ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার-এর উপস্থিতিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ডিনবৃন্দসহ সকল হল, অনুষদ, বিভাগ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, শিক্ষক-কর্মকর্তাদের বিভিন্ন ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, বির্ভিন্ন ছাত্র সংগঠন এবং সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এক শোকর্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে সমবেত হবে।
 
শোক র্যালি শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর, মাননীয় ট্রেজারার এবং সম্মানিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তাঁর সাথে থাকবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, বিভিন্ন অনুষদ, বিভিন্ন হল, বিভিন্ন বিভাগ, শিক্ষক-কর্মকর্তাদের বিভিন্ন ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ পর্যায়ক্রমে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। প্রশাসন ভবনের সামনের চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। এ সময় তাঁদের সাথে থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টা ১৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে ভাইস চ্যান্সেলর মহান বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য় সমবেত হবে। আনন্দ শোভাযাত্রা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর ‘মুক্ত বাংলা’য় প্রথমে পুস্পস্তবক অর্পণ করবেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তাঁর সাথে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, বিভিন্ন অনুষদ, বিভিন্ন হল, বিভিন্ন বিভাগ, শিক্ষক-কর্মকর্তাদের বিভিন্ন ফোরাম, বিভিন্ন ছাত্র-সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে ‘মুক্ত বাংলা’য় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া ও মোনাজাতের পর মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে ভাইস চ্যান্সেলর পুষ্পস্তবক অর্পণ করবেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তঁার সাথে থাকবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
 
শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শিক্ষক বনাম কর্মকর্তা, সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী এবং ছাত্র হলসমূহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা ছাড়াও শিক্ষক বনাম কর্মকর্তাদের মধ্যে প্রীতি রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মহিলা শিক্ষক ও কর্মকর্তা এবং মহিলা সহায়ক কর্মচারী ও সাধারণ কর্মচারীদের মধ্যে পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছাত্রী হলসমুহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাইস চ্যান্সেলর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার এবং অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত থাকবেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করবেন। প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা শেষে ক্রিকেট মাঠে সহস্র কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালিত হবে।মহান বিজয় দিবস উপলক্ষে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদ, আবাসিক এলাকার মসজিদ ও সকল হল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, স্থাপনা ও আবাসিক হল সমূহ আলোকসজ্জিত করা হবে। এছাড়াও আবাসিক হল সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
 
গাড়ির সময়সূচি
 
১৪ ডিসেম্বর সকাল ৮টা ৩০মিনিটে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা হতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রয়োজনীয় সংখ্যক বাস নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে এবং দুপুর ১২ টায় ক্যাম্পাস ছেড়ে যাবে। ১৬ ডিসেম্বর সকাল ৮টা ৩০মিনিটে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা হতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রয়োজনীয় সংখ্যক বাস নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে এবং দুপুর ২ টা ৩০ মিনিটে ক্যাম্পাস ছেড়ে যাবে। শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠান সমূহে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ