News & Event

06
Jun 26

Islamic University Delegation Now Visiting University of Gävle, Sweden under RESHAPE Project

VIEW
04
Jun 26

IU Delegation Meets Rector of Turku University of Applied Sciences, Finland.

VIEW
02
Jun 26

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

VIEW
29
May 26

Honorable Vice Chancellor Leads Islamic University Delegation on Erasmus+ Visit to Finland and Sweden

VIEW
28
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতে অংশ নিলেন উপাচার্য

VIEW
27
May 26

মাননীয় উপাচার্যের ঈদ শুভেচ্ছা

VIEW
18
May 26

Farewell Ceremony Held for MSS Students of Public Administration

VIEW
18
May 26

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ: ভাইস চ্যান্সেলর

VIEW
18
May 26

নিজ বিভাগে সংবর্ধিত নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর

VIEW
17
May 26

সকলকে সঙ্গে নিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চান নতুন উপাচার্য

VIEW

২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে সেরা দশে ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম

২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে সেরা দশের তালিকায় জায়গা করে নিয়ে পুরস্কার অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক আবদুস সাত্তার। বিচারকমণ্ডলীর সভাপতি অধ্যাপক মোস্তাফিজুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আবদুল হালিম। ইতোপূর্বে ইমতিয়াজ ইসলাম ২৪তম জাতীয় শিল্পপ্রদর্শনী পুরস্কার, সভেরিয়ান এশিয়ান আর্ট প্রাইজ, বার্জার তরুণ শিল্পী পুরস্কারসহ দেশে-বিদেশে একাধিক গ্র্যান্ট ও পুরস্কারে ভূষিত হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের হাতে ক্রেস্ট, সনদ ও অর্থমূল্যের চেক তুলে দেন। মোট ১০টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে স্বর্ণপদক ও দুই লাখ টাকা অর্থমূল্যের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন শিল্পী আসফিকুর রহমান। দেড় লাখ টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সীমা মণ্ডল এবং এক লাখ টাকার তৃতীয় পুরস্কার পেয়েছেন নুর এ আলা সিদ্দিক। এছাড়া প্রতিটি ৭৫ হাজার টাকা অর্থমানের সম্মানসূচক পুরস্কার পেয়েছেন তানভীর আহমেদ, লেখনেছা খাতুন, ইমতিয়াজ ইসলাম, ঋতুরূপা তালুকদার, জিন্নাতুন জান্নাত, নাজনীন আহমেদ ও অন্তরা মেহরূখ আজাদ।
 
বুধবার থেকে শুরু হওয়া এবারের প্রদর্শনী চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় চিত্রশালার ২ থেকে ৭ নম্বর পর্যন্ত মোট ছয়টি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে বিপুল সংখ্যক শিল্পকর্ম। চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র, স্থাপনা শিল্প, পারফরম্যান্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ বিভিন্ন মাধ্যমে সৃষ্ট শিল্পকর্ম এতে স্থান পেয়েছে। নবীন চারুশিল্পীদের নিয়ে আয়োজিত এ প্রদর্শনী প্রতি কর্মদিবসে সকাল ১১টা থেকে রাত ৮টা এবং ছুটির দিনে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, নবীন চারুকলা প্রদর্শনীর সূচনা হয় ১৯৭৫ সালে। এবারের আয়োজনে সারা দেশের ২১ থেকে ৩৫ বছর বয়সী ৬৮১ জন শিল্পী জমা দেন ১ হাজার ৩৯৩টি শিল্পকর্ম। প্রাথমিক বাছাই শেষে ১৯১ জন শিল্পীর নির্বাচিত ২১৫টি কাজ স্থান পেয়েছে চূড়ান্ত প্রদর্শনীতে।
 
তারেক মাহমুদ হোসেন
উপ রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman