News & Event

12
Jan 26

মদিনা সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালনার আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
12
Jan 26

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের রজতজয়ন্তী ও রি-ইউনিয়ন

VIEW
20
Dec 25

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসাবে ইবিতে শোক র‍্যালি অনুষ্ঠিত, অর্ধনমিত ছিলো সকল ভবনের জাতীয় পতাকা

VIEW
19
Dec 25

জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

VIEW
15
Dec 25

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

VIEW
13
Dec 25

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইবি কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
13
Dec 25

২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে সেরা দশে ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম

VIEW
10
Dec 25

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত, ফুলেল শুভেচ্ছা প্রশাসনের

VIEW
10
Dec 25

বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ জালাল উদ্দিন

VIEW
07
Dec 25

মাদ্রাসাগুলোতে ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতার উপর গুরুত্ব আরোপ করলেন ভাইস চ্যান্সেলর

VIEW

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসাবে ইবিতে শোক র‍্যালি অনুষ্ঠিত, অর্ধনমিত ছিলো সকল ভবনের জাতীয় পতাকা

 
শহিদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতিচ্ছবি
-----------------------------------------ইবি ভাইস চ্যান্সেলর
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন উচ্চকিত কন্ঠস্বর, এক অনলবর্ষী ব্যক্তিত্ব এবং বক্তা। শহিদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতিচ্ছবি। তাঁকে হারিয়ে আমরা হারিয়ে ফেলেছি এক অমূল্য সম্পদ, বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক মানচিত্রের এক উদীয় নক্ষত্র। জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত শোক র্যালি পরবর্তী বক্তব্য প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শহিদ হাদি চলে গেছেন কিন্তু তাঁর চেতনা, তাঁর রক্ত কণিকা আমাদের মধ্যে রেখে গেছেন। গুলিতে আহত হওয়ার পরে সারা বাংলাদেশে শহিদ হাদির পক্ষে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে সেটাই প্রমাণ করে শহিদ হাদি লক্ষ হাদিকে জীবিত রেখে গেছেন। শহিদ হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য যে প্রতিশ্রুতি রেখে গেছেন, আমরা তা ধরে রাখবো। তাহলেই হাদির রক্তের বদলা নিতে পারব। শহিদ ওসমান হাদির হত্যাকারীকে অচিরেই বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে তিনি অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানান।
 
বক্তব্য প্রদান অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী বলেন, মহান আল্লাহতায়ালা যেন শহিদ শরিফ ওসমান হাদির শাহাদাতকে কবুল করেন এবং শহিদ হাদির চেতনা যেন আমাদের মাঝে চিরজাগ্রত থাকে। ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মহান আল্লাহতায়ালা যেন শহিদ হাদিকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন, সেজন্য আমরা সবাই তাঁর জন্য দোয়া করবো। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান অনুষ্ঠান শেষে শহিদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খান। প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে বেলা পৌনে ১২:০০টার দিকে ভাইস চ্যান্সেলর-এর নেতৃত্বে এবং প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক-এর উপস্থিতিতে ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ, অফিস প্রধানগণ সহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে একটি শোক র‌্যালি শুরু হয়। র‌্যালিটি প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রশাসন ভবনের সামনের চত্বরে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শোক র‌্যলি এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম। শোক পালন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ভবনের জাতীয় পতাকা অর্ধনমিত ছিলো।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ