News & Event

24
Sep 26

ল্যাবরেটরি ও অগ্নি নিরাপত্তা বিষয়ক কর্মশালা

VIEW
23
Sep 26

ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

VIEW
20
Sep 26

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা

VIEW
20
Sep 26

শোকবার্তা

VIEW
20
Sep 26

ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

VIEW
20
Sep 26

আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

VIEW
20
Sep 26

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা

VIEW
19
Sep 26

মেশিন লার্নিং, বিগ ডাটা ও ডাটা স্ট্রাকচার-অ্যালগরিদম বিষয়ক কর্মশালা

VIEW
19
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে ৪২ সদস্যের স্টিয়ারিং কমিটি

VIEW

ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও হলসমূহের মধ্যে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে ২১ সেপ্টেম্বর সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম। গঠিত কমিটিকে ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিষয়টির যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আন্তরিক বলে জানানো হয়েছে।
 
******
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস