News & Event

20
Sep 26

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা

VIEW
19
Sep 26

মেশিন লার্নিং, বিগ ডাটা ও ডাটা স্ট্রাকচার-অ্যালগরিদম বিষয়ক কর্মশালা

VIEW
19
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে ৪২ সদস্যের স্টিয়ারিং কমিটি

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রী কর্তৃক শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি কমিটি

VIEW
19
Sep 26

ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে ইবি প্রশাসন

VIEW
18
Sep 26

চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ

VIEW
15
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

VIEW
15
Sep 26

ইনোভেশন ফেয়ারে ইসলামী বিশ্ববিদ্যালয়

VIEW
12
Sep 26

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

VIEW

ইবি রিপোর্টার্স ইউনিটির সাথে উপাচার্যের মতবিনিময়

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’।
বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৫ টায় উপাচার্যের কনফারেন্স রুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষা সংস্কার, সেশনজট নিরসন, গবেষণা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ’ সহ নানা বিষয়ে সংস্কারমূলক আলোচনা করেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশিন তিতলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রিমন, দপ্তর সম্পাদক মো. সাকিব আসলাম, কোষাধ্যক্ষ রবিউল আলম-সহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আপনারা বস্তুনিষ্ঠ নিরপেক্ষভাবে সাংবাদিকতা করবেন। আপনাদের মাধ্যমেই সত্য ওঠে আসবে। স্টুডেন্ট লাইফ থেকে কাজের প্রতি প্যাশন থাকায় এখানে কাজ করতেছেন, যেটা ভবিষ্যতে অনেক দূর নিয়ে যাবে। আপনারা ক্যাম্পাসের দর্পণ। ভুল হলে ধরায় দিবেন।
সংবাদ বিজ্ঞপ্তি