News & Event

26
Jun 26

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় জিয়া স্মৃতি পাঠাগারের আলোচনা সভা

VIEW
26
Jun 26

অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত

VIEW
24
Jun 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেট হস্তান্তর--- বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রার রূপরেখা প্রতিফলিত

VIEW
23
Jun 26

অফিস ম্যানেজমেন্ট বিষয়ে ওয়ার্কশপের দ্বিতীয় দিন

VIEW
20
Jun 26

অফিস ম্যানেজমেন্ট বিষয়ে ওয়ার্কশপ

VIEW
20
Jun 26

জাপানি শিক্ষা ও শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে ভাইস চ্যান্সলেরর বৈঠক, নতুন সহযোগিতার সম্ভাবনা

VIEW
20
Jun 26

কুষ্টিয়ায় গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়ার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন- বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান ইবি ভাইস চ্যান্সেলরের

VIEW
18
Jun 26

মেগা প্রকল্পের (৩য় পর্যায়-১ম সংশোধিত) অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ ভাইস চ্যান্সেলরের

VIEW
18
Jun 26

শিক্ষা-শিল্পের সেতুবন্ধনে পাবিপ্রবিতে মুক্ত আলোচনা

VIEW
06
Jun 26

Islamic University Delegation Now Visiting University of Gävle, Sweden under RESHAPE Project

VIEW

ইবিতে আন্তর্জাতিক DNA Day celebration ২০২৫ অনুষ্ঠিত

 

DNA PUZZLE SOLVING COMBAT,QUIZ COMPETITION, FACEBOOK MEMES CONTEST &PRIZE GIVING CEREMONY.
 
ডিএনএ (ডিঅক্সিরিবোনিউক্লেইক অ্যাসিড) হলো একধরনের জৈবিক অণু যা সমস্ত জীবের কোষে পাওয়া যায় এবং এটি জীবের জেনেটিক তথ্য সংরক্ষণ করে। ডিএনএ-এর মধ্যে থাকা জেনেটিক কোড জীবের শারীরিক বৈশিষ্ট্য, বৃদ্ধি, পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং প্রজনন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটি একটি ডবল হেলিক্স (double helix) কাঠামো ধারণ করে, যা জীববিজ্ঞান ও জেনেটিক্সের ভিত্তি রচনা করেছে। ডিএনএ’র এই কাঠামো আমাদের জীবের অণু-গঠন, বিবর্তন এবং বংশগতির প্রক্রিয়া বোঝায় এবং আধুনিক জীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।২৫ এপ্রিল বিজ্ঞানী ও বিজ্ঞানপ্রেমীদের জন্য একটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ DNA দিবস।
 
৭২ বছর আগে, ১৯৫৩ সালের এই দিনে, জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক, মরিস উইলকিন্স, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন ও তাঁর সহকর্মীরা DNA-এর দ্বিতন্ত্রী কাঠামো (double helix structure) সম্পর্কিত গবেষণাপত্র Nature জার্নালে প্রকাশ করেছিলেন। এই আবিষ্কারটি জীববিজ্ঞানের দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দিয়েছিল এবং জীবের অণু-গঠন ও জেনেটিক কোডের সম্পর্কে আমাদের ধারণা পুরোপুরি বদলে যায়। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, তারা DNA আবিষ্কার করেননি, বরং DNA এর কাঠামোগত বৈশিষ্ট্য আবিষ্কার করেছিলেন।তারই ধারাবাহিকতায় আমেরিকান স্যোসাইটি অব মাইক্রোবায়োলজি স্টুডেন্টস চ্যাপ্টার ইসলামী বিশ্ববিদ্যালয় পালন করেছে DNA দিবস ২০২৫। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল : বৈজ্ঞানিক অগ্রগতি উদযাপন। এছাড়া DNA PUZZLE SOLVING COMBAT অনুষ্ঠিত হয়। গত ৩ এপ্রিল,ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষর্থীরা ফেসবুকে লাইফ সাইন্স ও বিজ্ঞান বিষয়ক Memes ( কার্টুন) তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। ২০০ জন বিজ্ঞানমনস্ক শিক্ষর্থীরা এই প্রোগ্রামে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে অংশগ্রহণ করে।এদের মধ্যে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিকস, ফলিত খাদ্য ও পুষ্টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 
দিনব্যাপী কর্মসূচি শুরুতে ইবনে সিনা বিজ্ঞান ভবনে সকাল ১০ টায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সকাল ১১ টায় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষকমন্ডলী।
 
দুপুর ১২ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইবনে সিনা বিজ্ঞান ভবনে। অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ.কে.এম নাজমুল হুদা এবং ASM ( American Society for Microbiology) এর কান্ট্রি এম্বাসাডর ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মিন্নাতুল করিম।
 
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তি
০৪/০৫/২০২৫
(তারেক মাহমুদ হোসেন)
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।