News & Event

06
Jun 26

Islamic University Delegation Now Visiting University of Gävle, Sweden under RESHAPE Project

VIEW
04
Jun 26

IU Delegation Meets Rector of Turku University of Applied Sciences, Finland.

VIEW
02
Jun 26

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

VIEW
29
May 26

Honorable Vice Chancellor Leads Islamic University Delegation on Erasmus+ Visit to Finland and Sweden

VIEW
28
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতে অংশ নিলেন উপাচার্য

VIEW
27
May 26

মাননীয় উপাচার্যের ঈদ শুভেচ্ছা

VIEW
18
May 26

Farewell Ceremony Held for MSS Students of Public Administration

VIEW
18
May 26

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ: ভাইস চ্যান্সেলর

VIEW
18
May 26

নিজ বিভাগে সংবর্ধিত নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর

VIEW
17
May 26

সকলকে সঙ্গে নিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চান নতুন উপাচার্য

VIEW

ইবিতে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে বি ইউনিট (মানবিক)-এর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। বি ইউনিট (মানবিক)- এর ভর্তি পরীক্ষায় মোট শিক্ষার্থী ৬৯২৪ জন। উপস্থিতির হার ছিল ৯৬ %।
 
ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন শুক্রবার (২ মে ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
পরীক্ষা শুরুর আগে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হককে নিয়ে মেইন গেটে যান। তিনি সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করেন। এ সময় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আকতার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাহেদ হাসান প্রমুখ তাঁদের সঙ্গে ছিলেন। এরপর ভাইস চ্যান্সেলর বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন এবং ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম।
 
পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র‌্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। যে কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল। প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে স্থাপিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর স্টলগুলো থেকেও বিভিন্ন সেবা প্রদান করা হয়।
 
# সংবাদ বিজ্ঞপ্তি
০২/০৫/২০২৫
(তারেক মাহমুদ হোসেন)
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া