রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ উপলক্ষে তিনি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও প্রার্থনা জানান। বাংলাদেশের রাষ্ট্রগঠন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও অগ্রযাত্রায় শহীদ জিয়ার অনন্য অবদানকে ভাইস চ্যান্সেলর গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
++++++
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্টার
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman