News & Event

12
Jan 26

মদিনা সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালনার আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
12
Jan 26

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের রজতজয়ন্তী ও রি-ইউনিয়ন

VIEW
20
Dec 25

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসাবে ইবিতে শোক র‍্যালি অনুষ্ঠিত, অর্ধনমিত ছিলো সকল ভবনের জাতীয় পতাকা

VIEW
19
Dec 25

জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

VIEW
15
Dec 25

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

VIEW
13
Dec 25

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইবি কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
13
Dec 25

২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে সেরা দশে ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম

VIEW
10
Dec 25

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত, ফুলেল শুভেচ্ছা প্রশাসনের

VIEW
10
Dec 25

বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ জালাল উদ্দিন

VIEW
07
Dec 25

মাদ্রাসাগুলোতে ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতার উপর গুরুত্ব আরোপ করলেন ভাইস চ্যান্সেলর

VIEW

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত, ফুলেল শুভেচ্ছা প্রশাসনের

 
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়ামতুল্লাহ মুনিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি অবজারভার-এর প্রতিনিধি জুয়েল রানা। ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রেস কর্ণারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা-এর প্রতিনিধি মোশের্দ মামুন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দিনকাল-এর প্রতিনিধি ঈদুল হাসান ফারহান। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক শিক্ষা বার্তা-এর প্রতিনিধি জামাল উদ্দিন। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রাইজিংবিডি–র প্রতিনিধি তানিম তানভীর এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন বাসস এর প্রতিনিধি আবু ওবায়দা। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আনিসুর রহমান।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.মোঃ ওবায়দুল ইসলাম। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি সুজা উদ্দিন ও ইমরান শুভ্র।
 
নির্বাচনে নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেমর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।বিকেলে তারা বিশ্ববিদ্যালয় প্রেস কর্ণারে সাংবাবিদ সমিতির কার্যালয়ে যান এবং নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার মানোন্নয়ন ও সংগঠনের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্টার
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস