মাল্টিডিসিপ্লিনারি স্টাডি: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক ওয়ার্কশপ
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে মাল্টিডিসিপ্লিনারি স্টাডি: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে আজ (৩০ সেপ্টেম্বর)। আধুনিক উচ্চশিক্ষায় বহু-শাখাগত জ্ঞানচর্চার গুরুত্ব এবং এর সম্ভাবনা-সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ কর্মশালায়। ওয়ার্কশপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাজিম উদ্দিন।
ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ সাউথ্যাম্পটনের এইচপিসি রিসার্চ ফেলো ড. সাইদুর রহমান। তিনি মাল্টিডিসিপ্লিনারি গবেষণার আন্তর্জাতিক চ্যালেঞ্জ, আন্তঃবিভাগীয় সহযোগিতা, গবেষণা অবকাঠামো, উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং (HPC)-এর ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দৃষ্টিনন্দন উপস্থাপনা প্রদান করেন। তিনি আরও মাল্টিডিসিপ্লিনারি স্টাডির প্রয়োজনীয়তা, বৈশ্বিক প্রেক্ষাপটে এর অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে এর বাস্তব প্রয়োগের সম্ভাবনা তুলে ধরেন। উপস্থিত শিক্ষকবৃন্দ, গবেষক এবং অংশগ্রহণকারীদের মাঝে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে মাল্টিডিসিপ্লিনারি গবেষণার সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে।
দিনব্যাপী এ ওয়ার্কশপ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিকাশে নতুন দৃষ্টিভঙ্গি ও সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।
==
তারেক মাহমুদ হোসেন
উপ রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ আফিস
Edited by Dr. Amanur Aman