News & Event

04
Mar 26

ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ এর শুভ উদ্বোধন

VIEW
24
Feb 26

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে

VIEW
22
Feb 26

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন

VIEW
21
Feb 26

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ

VIEW
07
Feb 26

ইউজিসি চেয়ারম্যানস পদক-এ ভূষিত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাহিদা আখতার

VIEW
07
Feb 26

চীনা দূতাবাসে ভাইস চ্যান্সেলরের বৈঠক

VIEW
07
Feb 26

বিশ্ববিদ্যালয়ে ই-জিপি ভিত্তিক প্রকিউরমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

VIEW
07
Feb 26

বার্ষিক আন্তঃবিভাগ ও আন্তঃ হল স্পোর্টস'র সমাপনী ও পুরস্কার বিতরণ

VIEW
01
Feb 26

গবেষণার মাধ্যমে ইসলামের প্রায়োগিক বিধানগুলোর কল্যাণ জনসম্মুখে তুলে ধরতে হবে

VIEW
28
Jan 26

উচ্চশিক্ষায় এক্রিডিটেশন বিষয়ক প্রেরণামূলক কর্মশালা

VIEW

ইবি সায়েন্স ক্লাবের সরকারি নিবন্ধন অর্জন, ভাইস চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ

 

বিজ্ঞানভিত্তিক সংগঠন হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অধীনে সরকারি নিবন্ধন লাভ করেছে। নিবন্ধন লাভের পর বুধবার (২৭ আগস্ট) ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী ও প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম, সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা ও সাধারণ সম্পাদক মোঃ জুনাইদুল মোস্তফা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সঙ্গে দুপুর দেড়টার দিকে ভিসি অফিসে সাক্ষাৎ করেন। সরকারি নিবন্ধন পাওয়ায় ভাইস চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবকে অভিনন্দন জানান। তিনি প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ক্লাবের প্রতিনিধি দলের নিকট নিবন্ধন সনদ (নিবন্ধন নম্বর: গ-৩০৫/২০২৫) হস্তান্তর করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা এনডিসি। নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক (যুগ্ম সচিব) ড. মোঃ মনিরুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিক আহমেদ, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শাহ মোহাম্মদ নাঈম, বর্তমান সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা, এবং সাধারণ সম্পাদক মোঃ জুনাইদুল মোস্তফা।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
২৭.০৮.২০২৫
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া