News & Event

12
Jan 26

মদিনা সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালনার আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
12
Jan 26

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের রজতজয়ন্তী ও রি-ইউনিয়ন

VIEW
20
Dec 25

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসাবে ইবিতে শোক র‍্যালি অনুষ্ঠিত, অর্ধনমিত ছিলো সকল ভবনের জাতীয় পতাকা

VIEW
19
Dec 25

জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

VIEW
15
Dec 25

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

VIEW
13
Dec 25

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইবি কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
13
Dec 25

২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে সেরা দশে ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম

VIEW
10
Dec 25

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত, ফুলেল শুভেচ্ছা প্রশাসনের

VIEW
10
Dec 25

বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ জালাল উদ্দিন

VIEW
07
Dec 25

মাদ্রাসাগুলোতে ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতার উপর গুরুত্ব আরোপ করলেন ভাইস চ্যান্সেলর

VIEW

বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগের তিনটি সেশনের বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আগামী বিশ্ব তাদেরই হাতের মুঠোয় থাকবে যারা হবে উন্নয়ন অনুধ্যান অনুগামী, যারা যথাযথ উন্নয়ন অভ্যাসকে করতলগত করেছে, দক্ষতা নিয়ে বেড়ে উঠছে, কর্মক্ষেত্রে প্রবেশ করছে। তিনি বলেন, উন্নয়ন হচ্ছে একটি নি:শেষ প্রক্রিয়া যেখানে অব্যাহত পরিবর্তনের মধ্য দিয়ে একটি লক্ষ্য অর্জিত হয়। উন্নয়ন হচ্ছে একটি লক্ষ্য। এই লক্ষ্যে সফল হতে, সফল কর্মী হতে উন্নয়ন বিজ্ঞান অধ্যয়ন অত্যন্ত জরুরী। দেশ এখন তাদেরকেই খুঁজছে।
 
তিনি আজ (৭ মে) বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের তিনটি সেশনের বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
ভাইস চ্যান্সেলর বলেন, উন্নয়ন একটি অভ্যাস, এই অভ্যাস গড়ে উঠে অব্যাহত পাঠের মধ্য দিয়ে। তিনি শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন, তোমরা যারা উন্নয়ন বিজ্ঞান অধ্যয়ন করছো তোমাদের লক্ষ্যই হবে একটি উন্নত দেশ গঠনে নিজেদেরকে নিবেদন করা।
 
তিনি বলেন, একটি দারুন সুযোগ তোমাদের সামনে। ২৪’র জুলাই বিপ্ল¦ব তোমাদের এই সুযোগ এনে দিয়েছে। তোমরা এখন অনেক বেশী দেশকে এগিয়ে নিতে কাজ করে যেতে পারবে। কোন বাধা নেই, কোন বৈরিতা নেই।
 
তিনি সবাইকে দেশ গঠনে, একটি সুন্দর জীবন গঠনে পড়ালেখা সঠিকভাবে রপ্ত করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এম এয়াকুব আলী।
আরও বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো: ওবায়দুল ইসলাম।
বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি আতিকা কাফি।
 
সংবাদ বিজ্ঞপ্তি
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিষ্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ^বিদ্যালয়
কুষ্টিয়া